,

আমাদের আন্দোলন অবশ্যই সফল হবে : ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তাদের চলমান আন্দোলন অবশ্যই সফল হবে। পরিবর্তন আনতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভোটের অধিকারের দাবিতে’ আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন কামাল হোসেন।

গণফোরামের সভাপতি বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমরা জনগণের দাবি প্রতিষ্ঠার ডাকে নিয়োজিত। আমি বিশ্বাস করি যে আমাদের এ আন্দোলন অবশ্যই সফল হবে। অলরেডি যে অনেক সফল, তা আমরা লক্ষ্য করেছি। আমরা যেখানে যাই, অসাধারণ একটি সাড়া পাই। আজকে আপনাদের উপস্থিতি আমাদের এই আশ্বাসটা দিচ্ছে যে, আমাদের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনবে।’

কামাল হোসেন বলেন, দেশ জনগণের মালিকানায় না থাকলে পাইকারিভাবে লুটপাট হয়, জনগণের সম্পত্তি পাচার হয়। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হচ্ছে। স্বাধীনতার প্রতিশ্রুতি পালন হচ্ছে না। জনগণকে দেশের মালিকানা ভোগ করতে হলে মালিকের ভূমিকা অবশ্যই রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর