,

মসজিদুল হারামে বসছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা

news-image

নিউজ ডেস্ক।। মুসলমান ধর্মাবলম্বীদের জন্য পবিত্র মসজিদুল হারামের আঙ্গিনায় স্থাপিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা।

তবে ছাতাগুলো এখনো উদ্বোধন করা হয়নি। প্রতিটি ৫৩x৫৩ মিটার বিস্তৃত ছাতাগুলো এখন বিশ্বের সবচেয়ে বড় ছাতা হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। প্রতিটি ছাতার নিচে আড়াই হাজার মানুষ দাঁড়াতে পারবে বলে জানা গেছে।

এর আগে পূর্ব চীনের জিইয়াংঝি প্রদেশের ২৩ মিটার বিস্তৃত একটি ছাতা বিশ্বের সবচেয়ে বড় ছাতা হিসেবে গিনেস বুক অব রেকর্ডস-এ স্থান করে নিয়েছিল। এবার সে রেকর্ড ভাঙতে চলেছে সৌদি আরব।

সৌদি আরবের নতুন স্থাপিত ছাতাগুলো স্থাপন করা হয়েছে মসজিদুল হারামের সম্প্রসারিত ও বর্ধিত উত্তর-পশ্চিম আঙ্গিনায়।

বাদশাহ আবদুল্লাহর ব্যক্তিগত খরচে সম্প্রসারিত মসজিদুল হারামের দক্ষিণ পার্শ্বের সুবিশাল অংশের বহিরাঙ্গিনায় মোট সাতটি ছাতা বসানো হবে।

সে হিসেবে মসজিদের দক্ষিণ পাশের অংশের প্রতিটি দরজার সামনে একটি করে এ বিশালাকার ছাতা থাকছে।বৃহদাকার ছাতাগুলোর প্রতিটির ছায়াতলে কমপক্ষে আড়াই হাজার মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারবেন। প্রতিটি ছাতার উচ্চতা ৩০ মিটার এবং দৈর্ঘ্য ও প্রস্থ সমানভাবে ৫৩ মিটার জুড়ে বিস্তৃত।

ছাতাগুলো শুধু ছায়াই দেবে না, আরো কিছু সুযোগ-সুবিধা অন্তর্ভূক্ত হয়েছে এতে। এর মধ্যে পানীয় ও ওজুর ব্যবস্থা, এয়ার কন্ডিশনার, বায়ুচলাচল যন্ত্র, দিক-নির্দেশিকা ও পরামর্শমূলক বোর্ড-লিফলেট, অডিও সিস্টেম, সিসি ক্যামরার নজরদারিও থাকছে। সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর