,

নোবেলজয়ী নাদিয়া শোনালেন যৌনদাসী থাকাকালে নৃশংসতার সেই গল্প

news-image

ডেস্ক রিপোর্ট ।। জঙ্গি সংগঠন আইএসএ’র যৌনদাসী থেকে হয়ে উঠেছিলেন ইয়াজিদি জনগণের মুক্তির প্রতীক। ধর্ষণকে যেন যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা না হয় তার জন্য লড়াই করার স্বীকৃতি হিসেবে শুক্রবার শান্তিতে নোবেল পান ২৫ বছরের নাদিয়া। নোবেল জয়ের পর নাদিয়া বলেন, ‘এই সমর্থন ও সম্মান আমি ইয়াজিদি, ইরাকি ও কুর্দিসহ বিশ্বের সকল দেশের নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠী ও যৌন সহিংসতার শিকার মানুষের সঙ্গে ভাগাভাগি করছি।’

নোবেল কমিটি জানায়, নিজের সঙ্গে হওয়া নৃশংসতা মোকাবেলা করে অসাধারণ সাহসিকতার পরিচয় দেয়া ছাড়াও অন্যান্যদের জেগে ওঠার পথ দেখিয়েছেন নাদিয়া।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে যৌনদাসী থাকাকালে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে নাদিয়া বলেন, ‘সেখানে নারীদের সঙ্গে পশুর মত আচরণ করা হত, নিজেদের ভোগের জন্য হেন কাজ নেই যা তারা করত না। হায়নার মত আমাদের শরীরে স্পর্শ করত। একের পর এক ধর্ষণ করা হত বন্দি নারীদের।’ দাসবাজারের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, ‘বন্দি কামরায় একত্রে জড়ো করা নারীরা যে কুমারী তা নিয়ে দর কষাকষি করা হত। এটি ছিল ভয়ঙ্কর।’

২০১৪ সালে আইসএস যখন উত্তর ইরাকের সিনজার আক্রমণ করে তখন নিজের বোনসহ অন্যান্যদের সঙ্গে যৌনদাসী হিসেবে বন্দি হন নাদিয়া। আইএসএ’র কাছ থেকে পালানোর পর ২০১৫ সালে শরণার্থী হিসেবে জার্মানিতে আসেন। লড়াই করে যান নিখোঁজ থাকা আরো ৩ হাজার ইয়াজেদি নারীদের জন্য। ২০১৬ সালে ইইউর মানবাধিকার বিষয়ক শাখারভ পুরস্কার পান নাদিয়া। একই বছর জাতিসংঘের মানবপাচার প্রতিরোধ সংস্থার (ইএনওডিসি) এর শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে মানবাধিকার বিষয়ক ব্রিটিশ আইনজীবী আমাল ক্লুনির সহায়তায় প্রকাশ করেন বই ‘দ্য লাস্ট গার্ল’। ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর