,

আয়েশা-মায়েশাকে আলাদা করা কঠিন

news-image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে যমজ শিশু। দুটি শিশুই মেয়ে। তাদের একজনের নাম আয়েশা, অন্যজনের নাম মায়েশা। তাদের পেট, পা, পায়খানার রাস্তা একে অপরের সঙ্গে লাগানো। চিকিৎসকরা বলছেন, তাদের আলাদা করাটা বেশ কঠিন হবে।

রোববার ‘মানব কল্যাণে এসো কিছু করি’ নামে চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুদের প্রাথমিকভাবে দেখে শিশু সার্জারি বিভাগে ভর্তি করান।

যমজ শিশুদের বাবার নাম ইউনুছ (২১) ও মায়ের নাম হোসনে আরা (১৯)। তাঁরা চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। গত ২১ আগস্ট চট্টগ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় বাচ্চা দুটির। এক সপ্তাহ ওই হাসপাতালেই চিকিৎসাধীন রেখে পরে বাসায় নিয়ে যান তাঁরা। শিশু দুটির বাবা দিনমজুর। মা গৃহিণী। যমজ শিশুই ওই দম্পতির প্রথম সন্তান।

শিশু সার্জারি বিভাগের চিকিৎসক সৈয়দ আবদুল আদিল বলেন, ‘আজ সকালেই শিশু দুটিকে ভর্তি করানো হয়েছে। তাদের পেট, পা, পায়খানার রাস্তা ও মাসিকের রাস্তা একে অপরের সঙ্গে জোড়া লাগানো। তাদের শারীরিক সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তার পরই মূলত ভেতরের অবস্থা বোঝা যাবে।’

চিকিৎসক আবদুল আদিল আরো বলেন, ‘তবে প্রাথমিকভাবে দেখে তাদের আলাদা করাটা বেশ কঠিন হবে বলে মনে হচ্ছে। তবুও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের আলাদা করার।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর