,

এ বিয়ে হবে না, পাত্র বাদ্যযন্ত্র বাজায়

news-image

পাত্র বাদ্যযন্ত্র বাজায় তাই এ বিয়েতে মত নেই কনের পরিবারের। এদিকে পছন্দের মানুষকে বিয়ে করতে আদালতের দ্বারস্থ হন কনে। কিন্তু আদালতও পরিবারের পক্ষেই রায় দিয়েছেন।

এ ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। সূত্র: টাইমস লাইভ

আদালতের রায়ে বলা হয়েছে, যেহেতু ছেলে বাদ্যযন্ত্র বাজান, তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি কনের উপযুক্ত নন।

যদিও ঔ নারীর আদালতকে বলেছেন, বাদ্যযন্ত্র বাজাতে পারলেও তার পছন্দের পাত্র ধর্মীয় সব রীতিনীতি মেনে চলেন।

কিন্তু তার কথা আমলে নেইনি আদালত।

তবু পেশায় একজন ব্যাংক ম্যানেজার ৩৮ বছর বয়সী ওই সৌদি নারী দমেননি। এ ব্যাপারে দেশের রাজকীয় আদালতে যাবেন বলে ইচ্ছা প্রকাশ করেন।

টাইমস লাইভে প্রকাশ, ওই হবু পাত্র একটি অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন আদালতে এমন ভিডিও পেশ করে ওই নারীর ভাই।

ভিডিওটি দেখে কনের অভিভাবকের মতকে বহাল রাখেন সৌদি আদালত।

উল্লেখ্য, সৌদি আরবের অভিভাবকত্ব ব্যবস্থায় নারীর জীবনের প্রায় সবকিছুই পরিবারের পুরুষ অভিভাবক বা স্বামী নিয়ন্ত্রণ করেন।

সে অনুযায়ী, বিয়ে করতে হলে নারীকে তার পরিবারের পুরুষ অভিভাবকের কাছ থেকে অনুমতি নিতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর