,

ইস্তাম্বুলে নিজ দেশের দূতাবাসেই খুন হয়েছেন সৌদি সাংবাদিক খাশোগগি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৪ দিন ধরে নিখোঁজ সৌদি আরবের বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগগি ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে খুন হয়েছেন।এমনটাই ধারণা করছে তুর্কি কর্তৃপক্ষ।

জামাল খাশোগগি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। নিজ দেশের নীতিমালার কঠোর সমালোচক ছিলেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকার তুর্কি সরকারের মুখপাত্র বলেন, পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে যে খাশোগগিকে দূতাবাসেই হত্যা করা হয়েছে।

তবে কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তারা। তবে সৌদি আরবের কনস্যুল জেনারেল তাকে গুম করার অভিযোগ অস্বীখার করেছেন।

জান গেছে, জামাল খাশোগগি মঙ্গলবার (২ অক্টোবর) ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন । আগামী মাসে হবু স্ত্রীকে বিয়ে করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে খাশোগগি কনস্যুলেট ভবনে প্রবেশ করেছিলেন। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর