,

ট্রাম্পকে বিষ মিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যাচেষ্টা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ-মিশ্রিত চিঠি পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে প্রাক্তন এক মার্কিন নৌসেনাকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম উইলিয়াম ক্লাইড অ্যালেন থ্রি; বয়স ৩৯।

মার্কিন প্রেসিডেন্টের কাছে রাইসিনের মতো মারাত্মক বিষ মিশ্রিত চিঠি পাঠিয়েছিল ওই নৌসেনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জিম ম্যাটিস, এফবিআই প্রধান ক্রিস্টোফার রে এবং নৌবাহিনীর প্রধান অ্যাডাম জন রিচার্ডসনকেও একই ধরনের চিঠি পাঠায় ওই ব্যক্তি।

শনিবার তাকে মার্কিন আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। যা প্রমাণ হলে যাবজ্জীবন কারাবাসের সাজা হতে পারে তার। সূত্র: স্কাই নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর