,

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ কৃষক লীগের সভাপতি নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন ওরফে আলো (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আলো নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী থানার মধ্যচরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আলো পুলিশের ওপর হামলার মামলার আসামি। তিনি রাজশাহী অঞ্চলের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ নানা অভিযোগে ১০ মামলা রয়েছে।

আলো নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ছিলেন। তিনি সম্প্রতি অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। নিহত আলো নগরীর মতিহার থানার ডাশমারী মহল্লার মৃত মোক্তার হোসেনের ছেলে।

আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে পদ্মা নদীর চরে অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে যায় নগর ডিবি পুলিশের একটি দল। তখন কয়েকজন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

কয়েক মিনিট দুপক্ষের গোলাগুলির পর অন্যরা পালিয়ে যান। তবে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকেন আলো। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আলো রাজশাহী অঞ্চলের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ নানা অভিযোগে ১০ মামলা রয়েছে।

এর মধ্যে সর্বশেষ গত ২ অক্টোবর আলোর বিরুদ্ধে ডিবি পুলিশের দুই সদস্যকে পিটিয়ে মাদকসহ আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়।

নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছিলেন, তার বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা তিনটি। এগুলোর মধ্যে দুটি চোরাচালান ও একটি হত্যা মামলা।

ঘটনাস্থল থেকে একটি শাটার গান, ১৯৮ বোতল ফেনসিডিল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় তিনটি মামলার প্রস্তুতি চলছে।

এগুলোর মধ্যে একটি মামলা হবে পুলিশের ওপর হামলা, একটি অস্ত্র উদ্ধার এবং অন্যটি মাদক উদ্ধারের ঘটনায়। এসব মামলায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামি করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর