,

‘চাইলেই ক্যামেরার সামনে নগ্ন হতে পারি’

news-image

বিনোদন ডেস্ক : ফের চটেছেন বলিউড অভিনেত্রী শমা সিকান্দার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরা ছবি দিয়ে ট্রোলড হতে হয়েছে তাকে। এজন্যই রেগে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। সমালোচকদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন, “আমার শরীর৷ আমার ইচ্ছা৷ আমি চাইলেই ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়াতে পারি৷ আমার শরীর, আমি বুঝব কীভাবে শো অফ করা উচিত৷”

তিনি আরো বলেন, “নিজেকে নিয়ে কমফার্টেবল হলে তুমি যেভাবে ইচ্ছে পোশাক পরতে পার৷ কারও কোনও অধিকার নেই বলার তুমি কী পরবে না পরবে৷ আর এইসব ট্রোলের জবাব সরাসরি দেওয়া মানে নিজের সময় নষ্ট করা৷ কারণ এই ধরণের ট্রোলারদের মানসিকতা খুব নিম্নমানের৷ ওদের জবাবদিহি করতে গেলে আমাকেও অনেকটা নীচে নামতে হতে পারে৷ তবুও আমি অত্যন্ত ভদ্রভাবে একবার ট্যুইট করেছিলাম ওদের জবাব দিয়ে৷ ওরা যে কতটা ফ্রাসট্রেটেড সেটাই বারবার প্রমাণিত হয়৷”

বিকিনি পরা ছবি পোস্ট করলেই নানা ধরনের কমেন্টে ট্রোলড হতে হয়েছে শমা সিকান্দরাকে। এরপরই তিনি কড়া জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে অস্ট্রেলিয়া ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে একের পর এক বিকিনি ছবি শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। সেই ছবি ভাইরাল হতেই একদিকে যেমন প্রশংসা শুরু হয়েছিল, অন্যদিকে তেমনই কটাক্ষও করেছিল একদল মানুষ। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত থেকে যখন একের পর এক বিকিনি ছবি শেয়ার করে কটাক্ষের মুখে পড়ছিলেন শমা, সেই সময় তার উত্তরও দিয়েছিলেন বেশ গুছিয়েই। শমা বলেছিলেন, ‘একজন মহিলার স্তন থাকবেই এবং এই স্তনই পুরুষদের চেয়ে মহিলাদের পৃথক করতে সাহায্য করে। আমারও স্তন আছে। আর সেগুলো যথেষ্ট সুন্দর।’

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান