,

ভয়ঙ্কর যুদ্ধবিমান বানিয়েছে চীন (ভিডিও)

news-image

আরও আধুনিক ও ভয়ঙ্কর যুদ্ধবিমান বানিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সমরাস্ত্র কোম্পানি ‘এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না’ (এভিআইসি) ‘এফটিসি-২০০০জি’ নামের এই বিমানটি তৈরি করেছে।চীনের নতুন এ বিমানটি একই সঙ্গে বহুমুখী ভূমিকা পালনে সক্ষম। যুদ্ধবিমানটি মূলত আকাশ থেকে ভূমির লক্ষ্যস্থলগুলোতে আঘাত হানার কাজে ব্যবহৃত হবে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি গুইঝু থেকে ঘন মেঘের মধ্য দিয়ে প্রায় ১০ মিনিট ধরে উড়িয়ে এর সফল পরীক্ষা চালানো হয়েছে।খবরে বলা হয়েছে, দুই আসনের এই বিমানটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১ হাজার ৪৭০ কিলোমিটার। টেকঅফের সময় এটি সর্বোচ্চ ১১ টন ভারবহন করতে পারে।

বিমানটির সর্বোচ্চ ফ্লাইট পরিসীমা ২ হাজার ৪০০ কিলোমিটার এবং অভিযানের সময় বিমানটি ১৫ কিলোমিটার উচ্চতায় উঠতে পারবে। এটি একনাগাড়ে তিন ঘণ্টা ধরে আকাশে থেকে অভিযান চালাতে পারবে।এফটিসি-২০০০জি তিন টনের মতো ক্ষেপণাস্ত্র, রকেট অথবা বোমাবহন করতে পারবে এবং আধুনিক রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে সজ্জিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর