,

প্রিয়দর্শিনী মৌসুমীর দেখা পেয়ে কেঁদে দিলেন এই ভক্ত!

news-image

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মৌসুমীকে বলা হয় বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী। পুরো নাম আরিফা পারভিন জাহান মৌসুমী। অভিনয়গুণ ছাড়াও তার রয়েছে আরও একাধিক প্রতিভা। আর এ কারণে দেশ ও দেশের বাইরে রয়েছে তার অগণতি ভক্ত। ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আসছেন তিনি। ভক্তদের এ ভালোবাসাকে আগামী পথ চলার অনুপ্রেরণা ভাবেন এই নায়িকা। তাই সময় ও সুযোগ হলেই ভক্তদের সঙ্গে দেখা করেন। রাখেন ভক্তদের আবদার অনুরোধও।

সম্প্রতি সোমা নামে এক ভক্ত তার প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা নয় কেবল প্রিয় অভিনেত্রীর উত্তরায় অবস্থিত রেস্টুরেন্টে খেতেই স্বামী-সন্তান ও ছোট বোনকে নিয়ে নায়রণগঞ্জ থেকে উত্তরায় আসেন। কিন্তু খাওয়া দাওয়ার এক পর্যায়ে হঠাৎ সোমা জানতে পারেন যে রেস্টুরেন্টে মৌসুমী আছেন। আর তখনই সোমা মৌসুমীর সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠেন। মৌসুমীর কাছে এমন ভক্তের খবর পৌঁছার পর মৌসুমী দেখা করেন সোমার সাথে। মৌসুমীকে কাছ থেকে দেখে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন এই ভক্ত।

মৌসুমী সোমা’র সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলেন। সোমা বলেন,‘ একজন এত বড় নায়িকা হয়েও তিনি আমার সঙ্গে যে সাধারণ আচরণ করলেন, তাতে আমি বিশ্বাসই করতে পারিনি যে তিনি আমার সামনে সত্যি সত্যিই আছেন। প্রিয় নায়িকার দেখা পেয়ে কান্না চলে এসেছিল আমার। আল্লাহ মৌসুমী আপাকে অনেক সুস্থ রাখুন ভালো রাখুন। তিনি সত্যিই খুব ভালো মনের একজন মানুষ। আজকের এই দিন আমার আজীবন মনে থাকবে।’

মৌসুমী বলেন, ‘ভক্তদের কারণেই কিন্তু আমি আজকের মৌসুমী। ভক্তদের কাছ থেকে নানান ধরনের প্রতিক্রিয়া শুনতে আমার সবসময়ই ভালোলাগে। সোমার জন্য অনেক দোয়া রইলো। ও যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকে, সুখে থাকে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর