মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওসি সাহেব আমি স্ত্রীকে হত্যা করেছি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন’

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লায় আফরিন আক্তার রানী (২৩) নামে এক গৃহবধূকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী মেহেদী হাসান । শুক্রবার দুপুরে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার ওমর ফারুকের বাড়ির দোতলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আফরিন নাটোর জেলার বাগাদিপাড়া থানার সারদি গ্রামের আবদুর রহিমের মেয়ে।

থানায় এসে মেহেদী ওসিকে বলেন, ‘ওসি সাহেব আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন’। এমন স্বীকারোক্তিতে অনেকটা কিংকর্তব্যবিমূঢ় বনে যান ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এসএম মঞ্জুর কাদের।

মঞ্জুর কাদের দায়িত্বরতদের ডেকে এই লোক কি পাগল নাকি সত্যি বলছে তা খতিয়ে দেোর জন্য বলেন। ওসির নির্দেশে ঘটনা যাচাইয়ে খুনির বাড়ির দেয়া ঠিকানা অনুযায়ী পুলিশ পাঠিয়ে পাওয়া যায় সত্যিই তিনি তার স্ত্রীকে হত্যা করে থানায় এসেছেন আত্মসমর্পণ করতে। ঘাতক স্বামী মেহেদী হাসান (২৭) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার নিজামউদ্দিনের ছেলে।

মেহেদীর বরাত দিয়ে ফতুল্লা থানার ওসি কাদের জানান, মেহেদী হাসান ও স্ত্রী আফরিন আক্তার রীনা দুজনেই পূর্বেই বিবাহিত ছিল। দুজনের আগের সংসারে সন্তান রয়েছে। তারা ফতুল্লার পঞ্চবটি এলাকার একটি হোসিয়ারিতে একই সঙ্গে কাজ করার সময় পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এর মধ্যে প্রায় দুই বছর আগে তারা দুজনেই আগের সংসারে তালাক নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর মেহেদী তার মা জোছনা বেগম, বাবা নিজামউদ্দিন ও স্ত্রী রীনাকে নিয়ে পঞ্চবটি চাঁদনী হাইজিংয়ের ওমর ফারুকের বাড়ির দ্বিতীয়তলায় বসবাস শুরু করেন। এরই মধ্যে দুজনের সংসারে তৌহিদ নামে একটি ছেলে শিশু জন্ম নেয়। বর্তমানে তৌহিদের বয়স ৫ মাস।

হত্যার শিকার রীনার পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বিয়ের পর মেহেদীকে আড়াই লাখ টাকা ঋণ দেয় রীনার পরিবার। এই টাকা নিয়ে বৃহস্পতিবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ওই সময় স্ত্রী রানী মেহেদীকে টাকার খোটা দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদী গামছা দিয়ে রীনাকে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে ৫ অক্টোবর শুক্রবার সকালে ঘাতক মেহেদী তার মা জোছনা বেগমকে জানায়, সে রাগের বশে স্ত্রী রানীকে হত্যা করেছে। সেই সময় মেহেদীর মা জোছনা বেগম ছেলে মেহেদীকে সাফ জানিয়ে দেয়- ‘তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে থানায় গিয়ে নিজের খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ করবি’।

মায়ের কথামতো বেলা ১১টার দিকে মেহেদী ফতুল্লা মডেল থানায় চলে যায়। থানায় গিয়ে সে প্রায় আধাঘণ্টা ধরে থানা কমপাউন্ডে এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকে। এতে মেহেদীর গতিবিধি থানায় কর্তব্যরতদের সন্দেহ হয় এবং মেহেদীর কাছে থানায় আসার কারণ জানতে চায় দায়িত্বরতরা।

মেহেদী জানায়, ওসি সাহেবের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেবে। পরে ওসির রুমে মেহেদীকে নিয়ে গেলে তিনি ওসিকে বলেন “আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন”।

ঘটনার যাচাইয়ে পুলিশ পাঠিয়ে খুনের সত্যতা সঠিক হওয়ার পর আত্মসমর্পণকৃত মেহেদীকে থানায় হাজতে আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে ওসি আরও জানান, রাগের বশে মেহেদী এই ঘটনা ঘটিয়েছে। তবে অনুশোচনা ও তার মায়ের সৎ পরামর্শে মেহেদী থানায় এসে আত্মসমর্পণ করেছে। প্রত্যেকটি বাবা মায়ের মেহেদীর মায়ের মতো হওয়া উচিত। পাশাপাশি আমাদের সবাইকে রাগের সময় নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক