,

জিম্বাবুয়ে সিরিজে র‍্যাঙ্কিং-এ বড় সুযোগ টাইগারদের

news-image

স্পোর্টস ডেস্ক: আসছে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার। টেস্ট এবং ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করলেই রেটিং পয়েন্টে উন্নতি হবে বাংলাদেশ দলের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজের লড়াই। ওয়ানডে সিরিজে রাজা-টেইলরদের হোয়াইটওয়াশ করলে টাইগারদের রেটিং পয়েন্ট ৯২ থেকে বেড়ে গিয়ে দাঁড়াবে ৯৫ তে।

আর উল্টো হোয়াইটওয়াশ হলে ৭ পয়েন্ট কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮৫ পয়েন্টে। ২-১ ব্যবধানে সিরিজ জিতলে ৯২ পয়েন্টই থাকবে মাশরাফিদের। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮৭ পয়েন্টে।

অন্যদিকে টেস্ট সিরিজে আরও বড় সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের। ৬১ পয়েন্ট নিয়ে বর্তমানে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আর সফরকারীদের হোয়াইট ওয়াশ করলে ৭ পয়েন্ট গিয়ে তা দাঁড়াবে ৬৮তে।

০-০ তে সিরিজ শেষ হলে ৬১ পয়েন্টই থাকবে তাদের। আর ১-০ হলে ৫ রেটিং পয়েন্ট পাবে টাইগাররা। আবার ১-১ ব্যবধানে সিরিজ শেষ হলে কোন পয়েন্ট বাড়বে না মুশফিক-রিয়াদদের। ১-০তে সিরিজ হারলে পয়েন্ট কমে দাঁড়িয়ে হবে ৫৭ পয়েন্ট।

আর উল্টো সফরকারীদের কাছে হোয়াইট ওয়াশ হলে ৫৫ রেটিং পয়েন্টে নেমে আসবে বাংলাদেশের। যেভাবেই হোক টেস্ট সিরিজে তাদের হোয়াইট ওয়াশ করতেই হবে বাংলাদেশকে।

কারণ এরপরেই বাংলাদেশে আসবে র‍্যাঙ্কিংয়ে টাইগারদের উপরে থাকা উইন্ডিজরা। ৬৮ পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করলে ক্যারিবিয়ানদের আবার হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে তাদের উপরে চলে যাওয়ার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর