,

দুই বোন একই ছেলের প্রেমে

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের চিত্রনির্মাতা ও প্রযোজক করণ জোহরের জনপ্রিয় রেডিও শো ‘কলিং করণ’। দীর্ঘদিন ধরেই মানুষ উন্মুখ হয়ে থাকে সম্পর্কের দুর্দশা নিয়ে করণের পরামর্শ শোনার জন্য।
মাঝেমধ্যে করণ এমন সব পরামর্শ দেন, যা খুবই মজার; অনেক সময় তা মানহানিকরও! তবে একেবারেই বাস্তবানুগ পরামর্শও দেন তিনি। সম্পর্ক ও ভালোবাসা নিয়ে করণ তাঁর অভিজ্ঞতা ভাগাভাগি করেন ভক্তদের সঙ্গে।

এ সপ্তাহেও করণের রেডিও শো ছিল জমজমাট। বলিউডের ‘লাভ গুরু’ বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ভক্তদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল যেটি—করণকে কল দিয়েছিলেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা।

বিশাল ভরদ্বাজের ‘পটাকা’ ছবিতে সানিয়া মালহোত্রা অসাধারণ অভিনয় করে আরেকবার দর্শকের মন কেড়েছেন। এ ছবিটি দুই বোনের সম্পর্ক নিয়ে। তো অভিজ্ঞতার ঝুলি সানিয়ারও কম নয়! তিনি করণকে সম্পর্ক নিয়ে একটি চতুর প্রশ্ন করে বসেন। আর করণও বরাবরের মতোই ‘পারফেক্ট’ সমাধান দেন।

সানিয়া মালহোত্রা করণকে জিজ্ঞেস করেন, ‘যদি দুই মেয়ে, দুই বোন, দুই বন্ধু একই ব্যক্তির প্রেমে পড়ে…তাঁদের কী করা উচিত? তাঁরা কি ব্রো কোড অনুসরণ করবে? অথবা তাঁরা সবাই কি এগিয়ে যাবে?’

উত্তরে করণ জোহর বলেন, ‘সানিয়া, আমি তোমাকে বলব—যদি একই ব্যক্তির প্রেমে দুজন পড়ে—সব সময় এটা হবে যে প্রথমে একজন প্রেমে পড়েছে, একজন প্রথম খুঁজে পেয়েছে বা আবিষ্কার করেছে বা প্রথমে আকর্ষণবোধ করেছে, তাই তোমাকে ব্রো কোড অনুসরণ করতে হবে। যে আগে যাবে, এটা তাঁরই অগ্রাধিকার; এতে কার হৃদয় ভাঙল তা বিবেচ্য নয়। দেখতে হবে, কে লাইনে আগে এসেছে।’

করণ আরো বলেন, ‘এমন পরিস্থিতি হলে, এটা হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। কারণ এখানে এই কোডটি রয়েছে। তো যে প্রথমে যাবে, প্রথম অনুভব করবে, প্রথম সুযোগ সে-ই পাবে।’

ভক্তরা কি করণের পরামর্শ শুনেছেন? প্রেম-ভালোবাসা নিয়ে পরামর্শ শুনতে চাইলে যে ভারতের ইশক ১০৪.৮ এফএম শুনতে হবে!

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর