,

হুইলচেয়ারে নেয়া হলো খালেদা জিয়াকে (ভিডিও)

news-image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।শনিবার বিকাল ৩টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে বের করা হয়। বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

হাসপাতাল ভবনের নিচে পৌঁছার পর খালেদা জিয়াকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যেতে দেখা যায়। কয়েকজন পুলিশ সদস্য খালেদা জিয়ার হুইলচেয়ার ঠেলে হাসপাতালের ভেতরে নিয়ে যান। বিএনপিপন্থী ফেসবুক পেজ ‘বিএনপি নিউজ২৪’ এ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে এ দৃশ্য দেখা যাচ্ছে।

এদিকে কারাগার থেকে খালেদা জিয়াকে বের করার আগেই তার জন্য ৬১২ ও ৬১১ নম্বর কেবিন প্রস্তুত করা হয়। খালেদা জিয়া ৬১২ নম্বর কেবিনে ও তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকবেন ৬১১তে।

গত এপ্রিল মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য একবার কারাগার থেকে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল। এরপর তার অসুস্থতার কথা জানিয়ে বিএনপির পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি উঠলেও সরকারের পক্ষ থেকে বিএসএমএমইউতে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।তবে বিএনপি যেমন এই প্রস্তাবে রাজি হচ্ছিল না, তেমনি খালেদা জিয়াও সেখানে যেতে অসম্মতি দেখিয়েছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি এবং তার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর