,

আখাউড়ায় অধ্যক্ষ এ,এম মো: ইসহাক বীরপ্রতীকের স্ত্রীর ইন্তেকাল

news-image
আখাউড়া প্রতিনিধি : সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা এ, এম ইসহাক (বীরপ্রতীক) এর স্ত্রী মেহেরুন্নেছা ইসহাক মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় তার ঢাকাস্থ মিরপুর নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মেহেরুন্নেছা ইসহাক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যায় মাগরিব বাদ আখাউড়া বড় বাজার জামে মসজিদ মাঠে তার নামাজে জানাযা শেষে তাদের দেবগ্রাম পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নামাজের জানাযায় তার সব আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য তার বড় ছেলে ইউসুফ সাকের সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে মেহেরুন্নেছা ইসহাকের মৃত্যুতে আখাউড়া রাধানগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা তার  রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে