,

খালেদার নতুন ঠিকানা ‘কেবিন ৬১২’

news-image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘কেবিন ৬১২’ হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নতুন ঠিকানা। আদালতের নির্দেশে আজ (শনিবার) বিকেলে চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (পুরাতন) থেকে বিএসএমএমইউয়ে ভর্তি করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএসএমএমইউ’র একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে জানান, কারাবিধি অনুসারে খালেদা জিয়ার জন্য ‘ডিলাক্স কেবিন’ ইস্যু করা হয়েছে। বেগম খালেদা জিয়া ৬১২ নম্বর কেবিনে থাকলেও তার জন্য পাশের ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ করা হয়েছে। ওই কক্ষে তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন।

চলতি বছরের ৭ এপ্রিল বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কারাগার থেকে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল। ওই সময় তাকে ৫১২ নম্বর কেবিনে রাখা হয়। তার ছয়মাস পর আজ (৬ অক্টোবর, শনিবার) তাকে আবারও চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেয়া হচ্ছে।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, হাসপাতালের কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর কেবিনটি ডিলাক্স কেবিন হিসেবে পরিচিত। এসির ব্যবস্থা থাকা কেবিনটির ভেতরে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম রয়েছে। রুমের পাশেই রয়েছে সোফাসেট। এছাড়া রুমের ভেতরে কলিং বেল রয়েছে যাতে করে রোগী প্রয়োজন হলে নার্স বা অন্য কাউকে ডাকতে পারবেন।

এদিকে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর ৬১১ ও ৬১২ কেবিনটি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ বিএসএমএমইউ-এ নেয়া হচ্ছে এ তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি জানান, আজ (শনিবার) বিকেল ৩টার দিকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেয়ার আদেশ দেন। খালেদা জিয়া একটি রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালত বলেন, আবেদনকারী (খালেদা জিয়া) তার পছন্দ অনুসারে ফিজিওথেরাপিস্ট, গাইনোকলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। এছাড়া বোর্ডের অনুমোদন সাপেক্ষে তিনি বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই দিন থেকেই রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর