,

ধনেপাতার রস কমায় ওজন

news-image

নিউজ ডেস্ক।। রান্নার স্বাদ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। সুগন্ধি এই পাতার অনেক ওষুধি গুণও রয়েছে। এতে থাকা অ্যান্টিইনফ্লেমেটারি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, খাদ্যে অরুচি দূর করে এবং হজমশক্তি বাড়ায়। এছাড়া ধনে পাতায় থাকা কোয়ারসেটিন উপাদান ওজন কমাতে সাহায্য করে। ধনে পাতার রস বিপাকে সহায়তা করে। সেই সঙ্গে ডিটক্সিকেটিং পানীয় হিসেবেও কাজ করে।

যেভাবে তৈরি করবেন ধনেপাতার পানীয়-

১. কিছু ধনে পাতা এক বোতল পানিতে দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিন। পরেরদিন সকালে খালি পেটে পান করুন। এটি ওজন কমাতে সাহায্য করবে।

২. ধনেপাতা দিয়ে রসও তৈরি করতে পারেন।এক কাপ কুচোনো ধনে পাতা ব্লেণ্ডারে ভাল ভাবে ব্লেন্ড করুন। এরপর এতে এক কাপ পরিমাণে পানি যোগ করুন। এবার রসটি প্রতিদিন সকালে পান করুন। ওজন কমাতে উপকার পাবেন।

ধনেপাতা ছাড়া ধনের বীজও ওজন কমাতে ভূমিকা রাখে। এর জন্য এক চামচ ধনে বীজ নিন । এবার একটি হাড়িতে কিছুটা পানি ফোটান। ফোটানো পানিতে ধনে বীজ ফেলে দিয়ে আরও এক মিনিট ফুটান। আঁচ থেকে সরিয়ে ঠাণ্ডা করুন। বীজ সহ পানিটি সারা রাত রেখে সকালে ফিল্টার করে নিন। এই পানি একদিকে যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি প্রাকৃতিক উপায়ে ওজন কমাতেও সাহায্য করে। উৎস : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর