,

বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল: ১৮ তলা হোটেলের ১৬ তলাই মাটির নিচে

news-image

ডেস্ক রিপোর্ট।। সাংহাই হচ্ছে চীনের বাণিজ্যিক রাজধানী। আধুনিকতা ও ইতিহাসের এক অসাধারণ মিলন ঘটেছে এ শহরে। এ শহরেই গড়ে উঠেছে একটি আন্ডারগ্রাউন্ড হোটেল। যা বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল হিসেবে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

হোটেলটির নাম ‘তিয়ানমা পিট হোটেল’। আন্তর্জাতিক স্তরে এর পরিচিতি ‘ইন্টার কন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেল’। মোট ১৮ তলার এই হোটেলের ১৬টি তলাই রয়েছে মাটির নিচে। অক্টোবর মাসেই উদ্বোধন করা হবে হোটেলটি।

জানা যায়, সাংহাই থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে জনবসতিহীন শেংকেং কোয়্যারি অঞ্চলে তৈরি হয়েছে হোটেলটি। এটি নির্মাণ করতে প্রায় ১০ বছর সময় লেগেছে। যা নির্মাণে প্রায় ৫ হাজার স্থপতি কাজ করেছেন। ‘বিস্ময়কর’ এই হোটেলের মাঝখানে একটি কৃত্রিম জলপ্রপাত তৈরি করা হয়েছে। যার পানি সোজা গিয়ে মেশে সেখানকার পুলের সঙ্গে।

এমনকি হোটেলের নিচের দুটি তলা নির্মাণ করা হয়েছে পানির নিচে। ঘরগুলো থেকে বাইরে তাকালে মনে হয়, এটি একটি বিশাল অ্যাকোরিয়াম। শুধু তাই নয়, এ হোটেলে ব্যবহৃত ইলেক্ট্রিসিটি তৈরি করা হয়েছে সোলার ও জিওথার্মাল পাওয়ার থেকে।

চীনে ঘুরতে গেলে দেখে আসতে পারেন হোটেলটি। হোটেলে অবস্থান করতে চাইলে বুকিং দিতে হবে অনেক আগেই। সে ক্ষেত্রে অবশ্যই পকেটের কথা চিন্তা করতে হবে। কারণ এমন হোটেলে থাকা অতোটা সহজলভ্য নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর