,

ডেঙ্গু আক্রান্ত শ্রদ্ধা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিছুদিন আগে ‘সাইনা’ সিনেমাটির শুটিং শুরু করেন তিনি।

কিন্তু শুটিং শুরুর কয়েকদিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিরতি নিতে হলো ‘স্ত্রী’খ্যাত এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমে একটি সূত্র বলেছেন, শুটিংয়ের সময় শ্রদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ২৭ সেপ্টেম্বর মেডিকেল চেকআপের পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর শ্রদ্ধা শুটিং বন্ধ করে বিশ্রামে আছেন। তবে তিনি আশা করছেন দুই-তিন দিনের মধ্যে আবার শুটিং শুরু করতে পারবেন।

শ্রদ্ধা শুটিং থেকে বিরতি নিলেও বর্তমানে তার ছোটবেলার চরিত্র ও অন্যান্য চরিত্রগুলোর শুটিং চলছে।

ভূষণ কুমারের প্রযোজনায় ‘সাইনা’ পরিচালনা করছেন অমল গুপ্ত। সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করতে শ্রদ্ধাকে বেশ ঘাম ঝরাতে হয়েছে।

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী’ সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। তবে ২১ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত তার ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর