,

ভারতী সিং নাকি সালমান খানের স্ত্রী!

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশনে কমেডি কুইন বললে যার নাম প্রথমেই মনে আসে তিনি ভারতী সিং। কমেডির জগতের অন্যতম নাম। তার হিউমর এবং বাচনভঙ্গি দর্শকদের খুবই প্রিয়। বিগ বস ১২-এর দর্শকদের জন্য এবার বড় চমক হয়ে আসছেন তিনি। শোনা যাচ্ছে, সালমন খানের শো-এ নাকি ‘ভাইজান’-এর সঙ্গী হিসেবে দেখা যাবে ভারতীকে। যেখানে সালমনের ‘হিডেন ওয়াইফ’ অর্থাত ‘গোপন স্ত্রী’ হিসেবে দেখা মিলবে ‘কমেডি কুইনের’।

সালমন খানের সঙ্গেই স্টেজে দেখা মিলবে তার শুধু তাই নয়, এবারের বিগ বসের মঞ্চে আরও ৯ জনের দেখা মিলবে। যার মধ্যে থাকবেন সঞ্জয় দত্ত-ও। যাকে এক সময় বিগ বসের মঞ্চে সালমন খানের সহ সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে।

বিগ বসের ঘরে আরও আগেই আসার কথা ছিল ভারতী সিং-এর। কিন্তু, আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই কারণেই বেশ কিছুদিন পরে আসছেন তিনি। গোয়ায় বিগ বসের আসর শেষ হওয়ার পর হঠাত অসুস্থ হয়ে পড়েন ভারতী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থাকতে হয়েছে তাকে। সেখান থেকে সুস্থ হয়ে ভারতী আসছেন সানলমান খানের শো তে।

ইতিমধ্যেই বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন কৃতি বর্মা এবং রশমি বণিকের জুটি। রোমিল চৌধুরীর সঙ্গী নির্মল সিং-কেও বিদায় নিতে হয়েছে বসের ঘর থেকে। নির্মলের জায়গায় রোমিলের হাতি হিসেবে এবার দেখা যাচ্ছে সুরভি রানাকে। চলতি সপ্তাহে নমিনেশনের গেরোয় বাঁধা পড়েছেন অনুপ জালোটা-জ্যাসলিন ফার্নান্ডেজ-এর জুটি, করণবীর ভোরা, শ্রীসন্তরা। এখন দেখা যাক, চলতি সপ্তাহে বসের ঘর থেকে বিদায় নেন কে বা কারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর