,

বিয়ের চার মাস পার না হতেই মা হচ্ছেন সোনম কাপুর!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নায়িকা সোনম কাপুর গত ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের চার মাস পার হতে না হতে তার মা হওয়ার সংবাদ শোনা যাচ্ছে। ‘প্রেগনেন্ট সোনম কাপুর’ এই ক্যাপশনে এই নায়িকা ম্যাক্সি পরা ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

গোলাপি রঙের একটি ম্যাক্সি ড্রেস পরে দেখা গিয়েছে সোনমকে। সেই নিয়েই উঠেছে প্রশ্ন৷ গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণে বড়ো সাইজের পোশাক পরে বেবি বাম্প ঢাকার চেষ্টা করছেন৷

সোনম কাপুর সেসব অভিনেত্রীদের মধ্যে পড়েন যাকে নিয়ে প্রতিনিয়ত নেট দুনিয়ায় ট্রল করা হয়েছে, এবার পোশাকের জন্য আলোচনায় তিনি। কয়েক মাস আগে সোনমের একটি ওয়েস্টার্ন পোশাক পরা ছবি প্রকাশ্যে আসে। যেখানে লাল-সাদা স্যুট পরে, হাতে কালো ব্যাগ নিয়ে কবজিতে জড়িয়ে রেখেছেন মঙ্গলসূত্র৷

মঙ্গলসূত্রের পর এবার ঢিলেঢালা পোশাক পরার কারণে ট্রোলড হয়েছেন সোনম কাপুর৷ তবে তা নিয়ে এখনো কিছুই বলেননি সোনম, তার স্বামী আনন্দ আহুজা কিংবা তাদের পরিবার।শুরুর দিকে একটি সমালোচনারও কোনও পাত্তা না দিলেও এবারে ভালোই ক্ষুব্ধ হয়েছিলেন নায়িকা৷ প্রত্যেকটি নিন্দুকদের সরাসরি বলেছিলেন, “যারা এসব করছে তাদের কোনও কাজ নেই৷”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর