,

এবার শ্রীলঙ্কা আনছে দুই হাতেই বল করা স্পিনার

news-image

স্পোর্টস ডেস্ক : বিচিত্র অ্যাকশনের বোলারদের আন্তর্জাতিক আঙিনায় পরিচিত করতে জুড়ি নেই শ্রীলঙ্কার। মুত্তিয়া মুরালিধরন, লাসিথ মালিঙ্গা কিংবা অজন্থা মেন্ডিসের মতো অদ্ভূত অ্যাকশনধারী বোলার এর আগে বিশ্ব ক্রিকেটে বিস্ময় ছড়িয়েছেন। এবার লঙ্কানরা নিয়ে আসছে আরেকজন অদ্ভূত বোলার, নাম কামিন্ডু মেন্ডিস।

কামিন্ডু মেন্ডিস এমন একজন, যিনি দুই হাতেই বল করতে পারেন। সব্যসাচী যাকে বলে! লঙ্কানদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে কলম্বোয় গা গরমের ম্যাচ খেলছে ইংল্যান্ড, সেখানেই এই কামিন্ডুর এই অদ্ভূত বোলিংয়ের সামনে পড়েছে সফরকারিরা।

অলরাউন্ডার হতে আর কি চাই! ২০ বছর বয়সী কামিন্ডু প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান বোর্ড একাদশের হয়ে করেছেন ৬১ রান। ব্যাট করেন বাঁ হাতে। তবে বোলিংটা করতে আলাদা কোনো হাতের উপর নির্ভর করতে হয় না তাকে। ডান হাত, বাঁ হাত-দুই হাতেই সমান পারদর্শী।

প্রস্তুতি ম্যাচটিতে ২৮৮ রানের টার্গেটে ব্যাট করছিল ইংল্যান্ড। ইনিংসের ১৪তম ওভারে বোলিং করতে আসেন কামিন্ডু। ওই ওভারে বাঁহাতি ইয়ন মরগানের জন্য তার প্রথম পাঁচটি ডেলিভারি ছিল ডানহাতি অফব্রেক। ডানহাতি জো রুট স্ট্রাইকে আসতেই বাঁহাতি স্পিনার বনে গেলেন কামিন্ডু। তবে দুই হাতে বল করেও সাফল্যের দেখা পাননি। ৮ ওভারে ৩৭ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য।

কামিন্ডু অবশ্য তার এমন প্রতিভা এবারই প্রথম দেখাননি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দুই আসরে এভাবে বল করেছেন তিনি। এর মধ্যে ২০১৬ সালে তার বোলিংয়ের একটি ভিডিও ইউটিউবে ভীষণ সাড়া ফেলেছিল। ভিডিওটি দেখা হয় ৪ লাখ ৩০ হাজারের মতো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর