,

মৌসুমীকে পেয়ে…

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পরই লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। দেশীয় চলচ্চিত্রে সফল ছবির নায়িকা হিসেবে তার নামটি উজ্জ্বল। সেই মৌসুমীর অগণিত ভক্ত রয়েছে।

তাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের বাংলায় ‘পাগল’ ভক্ত বলা হয়। ইংরেজিতে বলা হয় ক্রেজি ফ্যান। তেমনি একজন ভক্তের দেখা পেলেন মৌসুমী। অনেকটা অলৌকিকভাবেই প্রিয় তারকার দেখা পেয়ে গেলেন মৌসুমীর সেই ভক্তটি।

নারায়ণগঞ্জের সোমা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর উত্তরায় প্রিয় নায়িকার রেস্টুরেন্ট খেতে এসেছিলেন। পাঠক অনেকেই হয়তো জানেন উত্তরায় মৌসুমীর একটি রেস্টুরেন্ট আছে। প্রিয় তারকার রেস্টুরেন্ট বলেই সেখানে নারায়ণগঞ্জ থেকে স্বামী-সন্তান ও ছোট বোনকে নিয়ে উত্তরায় আসেন সোমা। খাওয়া-দাওয়ার এক পর্যায়ে জানতে পারেন রেস্টুরেন্ট–এ মৌসুমীও উপস্থিত আছেন। একথা জানার পর মৌসুমীর সঙ্গে দেখা করার জন্যে ব্যাকুল হয়ে পড়েন সোমা।

অন্যদিকে এমন একজন ভক্তের খবর পেয়ে মৌসুমীও দেখা করতে রাজি হয়ে যান। এরপর খানিকটা সময় দুজনের কথা হয়।
সোমা জানালেন, কেয়ামত থেকে কেয়ামত দেখার পর থেকেই মৌসুমীর ভক্ত তিনি। এরপর তার বেশির ভাগ ছবি দেখেছেন। সেসব একেবারে মুখস্থ তার। এত বড় একজন তারকা হয়েও মৌসুমীর বিনয় তাকে মুগ্ধ করেছে। মৌসুমী শুধু একজন তারকা নন, বড় মনের মানুষ।

মৌসুমী বলেন, ভক্তরা আছেন বলেই আমি মৌসুমী। সোমা, তার স্বামী-সন্তানের জন্য অনেক শুভ কামনা থাকলো। তারা যেন সুখে থাকে। ভালো থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর