,

এ কোন রচনা?

news-image

বিনোদন ডেস্ক : রচনা ব্যানার্জি। কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা। সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে টানা হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তাদের জুটির ৩৫টি সিনেমার মধ্যে ২২টি ছিল সুপারহিট।

এছাড়া হিন্দি, ওড়িয়া, তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন রচনা। কিন্তু দীর্ঘদিন ধরে সিনেমায় নেই তিনি। এখন টেলিভিশনে ‘দিদি নম্বর ওয়ান’ শো নিয়েই ব্যস্ত। আর এই শোটি করে গ্রাম বাংলার ঘরে ঘরে আলাদা ইমেজ তৈরি হয়েছে তার।

সিনেমায় খুব একটা খোলামেলাভাবে দেখা যায়নি এই অভিনেত্রীকে। এখন তো ছোট পর্দায় শাড়ি পরে বউমা ইমেজ নিয়েই হাজির হন দর্শকদের সামনে।

সেই রচনাই এবার সোশ্যাল মিডিয়ায় ছোট পোশাকে নিজের ছবি পোস্ট করলেন। এমন বোল্ড লুকে দর্শক খুব কমই দেখেছেন এই নায়িকাকে। ছবিতে দেখা যায়, নীল হল্টার নেক টপ এবং হাপপ্যান্টে এ যেন অন্য রচনা। থাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। সেখান থেকেই এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

রচনা ব্যানার্জি বেড়াতে ভালোবাসেন। সুযোগ পেলেই পছন্দের জায়গায় চলে যান। এবারও ঘুরতে গিয়ে ফুরফুরে মেজাজে ছবি শেয়ার করেছেন। এদিকে অনেকদিন সিনে পর্দায় না থাকলেও রচনা নাকি চাইছেন ভালো গল্প ও চিত্রনাট্য পেলে সিনেমায় অভিনয় করতে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর