,

চট্টগ্রাম আদালতে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের : র‌্যাব

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় নিহত দুই জঙ্গি জেএমবির সক্রিয় সদস্য। তারা চট্টগ্রাম আদালতে হামলার পরিকল্পনা করেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান। শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র বলেন, এখান থেকে উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় ব্যবহৃত অস্ত্রের মিল রয়েছে।

ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সকাল নয়টায় বাড়ির ভেতরে অভিযান শুরু করে। সেখান থেকে একটি বোমা উদ্ধার করে পাশের খালি জমিতে বিস্ফোরণ ঘটানো হয়।

মুফতি মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়িটিতে জঙ্গিদের অবস্থানের তথ্য জানতে পেরে র‌্যাব অভিযান শুরু করে। এখানে বসবাসকারী জঙ্গিরা জেএমবির সক্রিয় সদস্য। তারা চট্টগ্রাম আদালতে হামলার পরিকল্পনা করেছিলেন। তিনি জানান, বাড়িতে একে–২২ বোরের একটি রাইফেল, তিনটি পিস্তল ও পাঁচটি গ্রেনেড পাওয়া গেছে। অস্ত্রগুলোর সঙ্গে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় ব্যবহৃত অস্ত্রের মিল রয়েছে।

২৮ সেপ্টেম্বর এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন একজন পুরুষ ও একজন নারী। এর আগে গতকাল বৃস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। ঘটনার পর বাড়ির মালিক ও তত্ত্বাবধায়ককে র‌্যাব আটক করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর