,

আরপিও সংশোধনের ওপর ইভিএম ব্যবহার নির্ভর করছে: সিইসি

news-image

সিলেট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আরপিও সংশোধনের ওপর নির্ভর করছে। আরপিও সংশোধনের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শুক্রবার বিকেলে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জেলা উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, সকল রাজনৈতিক দলের মতামত নিয়েই ইভিএম ব্যবহার করা হবে। আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এসময় তিনি রাজনৈতিক দলের সদস্যদের ইভিএম প্রদর্শনী ঘুরে দেখার পরামর্শ দেন।
নির্বাচনের শিডিউল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ সিদ্ধান্ত এখনও হয়নি। আশা করছি সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করেন সিইসি। তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা বৃহস্পতিবার সকালে শুরু হয়।

এ সময় সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শামসুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর