,

অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেখানে দেশের জনগণ চায় না, সেখানে বিশ্ব নেতারা চাইলে কি বেশি দিন টিকে থাকা যায়? জনগণের আশা-আকাঙ্ক্ষা বাদ দিয়ে, তাদের এড়িয়ে কোনো কিছু করা সম্ভব নয়। অবশ্যই জনগণ যা চায়, সেভাবে কাজ করতে হবে। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ।

সুপ্রিম কোর্টের শহীদ এ কে এম সিদ্দিক হলে আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সমাবেশে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী দলের নেতা-কর্মী ও পেশাজীবীদের নামে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা ও গায়েবি মামলায়’ হয়রানির প্রতিবাদে সমাবেশটির আয়োজন করা হয়।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে অভিজ্ঞতা জানাতে গত বুধবার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বৈঠক হয়েছে। এসব বৈঠকে বিশ্ব নেতারা তাঁকে আবারও ক্ষমতায় দেখতে চেয়েছেন বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে মাথার মধ্যে একটু শুভবুদ্ধি নিয়ে আসুন। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দিন। খালেদা জিয়াকে মুক্তি দিন, তাঁকে মুক্তি না দিলে আপনাদেরও মুক্তি নেই। আপনারাও মুক্তি পাবেন না। তিনিই শেষ ভরসা, যাঁকে মুক্ত করলে আপনারা মুক্ত থাকতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘এ কথাটা আমি সিরিয়াসলি বলছি, তিনিই শেষ ভরসা। তিনিই গণতন্ত্রের একমাত্র প্রতিনিধি। তিনি পারবেন একটি গণতান্ত্রিক পরিবেশ-পরিস্থিতি তৈরি করতে। তাঁকে বের করে নিয়ে আসুন, না হলে এই দেশে যে সংকট তৈরি হবে, সে সংকট আপনারা মোকাবিলা করতে ব্যর্থ হবেন।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ভয় কেন? জনগণকে এত ভয় কেন? কেন আপনারা সুষ্ঠু নির্বাচন দিতে চান না? কেন নিরপেক্ষ নির্বাচন দিতে চান না? কারণ আপনি জেনে গেছেন, আপনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে। আপনি জেনে গেছেন, সবাই এখন দেখছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের আর কোনো রাজনীতি নেই। ভাবতেই অবাক লাগে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল দীর্ঘকাল রাজনৈতিক সংগ্রাম করা একটি দল, তারা আজ সম্পূর্ণভাবে জনগণ থেকে জনবিচ্ছিন্ন হয়ে শুধু রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে।’

আয়োজক সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদীন, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর