,

জামিন পেলেন ধর্ষক রাম রহিম

news-image

ডেস্ক রিপোর্ট।। অবশেষে জামিন পেলেন বহুল আলোচিত সমালোচিত ভারতের ‘কথিত ধর্মগুরু’ গুরুমিত রাম রহিম সিং। তার ডেরায় থাকা প্রায় ৪০০ পুরুষের অন্ডকোষ জোর করে কেটে দেওয়ার মামলায় জামিন পান।

জামিন পেলেও এখনই জেল থেকে রেহাই পাচ্ছেন না রাম রহিম। ‘সাচ্চা সউদা’ ডেরার দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় তার কারাদণ্ডের শাস্তি বহাল রয়েছে।

গত ২৩ আগস্ট সিবিআইয়ের স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাম রহিমের জামিনের আবেদন খারিজ করেছিলেন। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই বিচারক জগদীপ সিংয়ের কাছে আবেদন করেন রাম রহিম। আজ শুক্রবার তার জামিন মঞ্জুর করা হয়।

গত বছর, দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।

রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ উঠে শুরুর দিকে তার পালিত কন্যা হানিপ্রীতকে ধর্ষণ করেছিলেন। ডেরার প্রাক্তন অনুসারীদের দাবি, রাম রহিমের সার্বক্ষণিক সহযোগী হওয়ার আগে হানিপ্রীত তার দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর