,

নারী সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ

news-image

মহিলা সাফ ফুটবল (অনূর্ধ্ব-১৮) চ্যাম্পিয়নশীপের ফাইনালের বাংলাদেশ। শুক্রবার ভুটানের চাংলি মিথান স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর একই ভেন্যুতে ফাইনালে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

এদিন খেলার প্রথমার্ধে ভুটান সমানতালে লড়াই করায় খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ভুটান কোনো কিছু বুঝে ওঠার আগেই খেলা শুরুর দ্বিতীয় মিনিটে সানজিদার গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। গোল পরিশোধের জন্য যার পরনাই লড়াই করলেও বাংলাদেশের রক্ষণভাগ একদমই টলাতে পারেনি। মৌসুমিরাও এ অর্ধে গোলের ব্যবধান বাড়ানের দ্বিতীয় সুযোগ পায়নি।

ভুটানের রক্ষণভাগের প্রহরীরা বেশ দৃঢ়তার সঙ্গেই বাংলাদেশের আক্রমণগুলো মোকাবিলা করে। শেষ পর্যন্ত ১-০ লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ভুটানের মেয়েরা। মোসুমিবাহিনীর ধারাবাহিক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। তবে গোলরক্ষক বেশ কয়েকবারই নিশ্চিত গোলের আক্রমণ মোকাবিলা করেছেন। না হলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতো।

\
৪৮ মিনিটে জোড়ালো আক্রমণ থেকে অধিনায়ক মৌসুমি দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন ২-০ গোলে। দশ মিনিট পরই কৃষ্ণা রানীর পাঁ থেকে আসে বাংলাদেশের তৃতীয় গোল। মাঝ মাঠ থেকে বাড়ানো বলে কৃষ্ণা ডান পা, বাঁ পা করে রক্ষণভাগকে কাটিয়ে যেনো বুলেট গতির শটে তৃতীয় গোল করেন। খেলার ৮৬ মিনিটে চতুর্থ ও শেষ গোল করেন শামসুন্নাহার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর