,

জুমার কোন আজানের পর ব্যবসা করা নাজায়েজ?

news-image

ইসলাম ডেস্ক।। জুমার আজানের পর ক্রয়-বিক্রয় নাজায়েজ। এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন- ‘হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর। এটিই তোমাদের জন্য শ্রেয়; যদি তোমরা উপলব্ধি কর।’ (সূরা জুমআ : ৯)

উক্ত আয়াতে আহ্বান বলতে মৌলিকভাবে জুমার নামাজের দ্বিতীয় আজান (খুতবার আজান) উদ্দেশ্য হলেও শব্দের ব্যাপকতার মাঝে জুমার প্রথম আজানও অন্তর্ভুক্ত।

তাই তাফসিরবিদ ও ফিকহবিদগণের নির্ভরযোগ্য মতানুযায়ী, প্রথম আজানের পরও জুমার প্রস্তুতিমূলক কাজ ব্যতীত অন্য কোনো কাজে লিপ্ত হওয়া উক্ত আয়াতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। অতএব তা নাজায়েজ ও গুনাহের কাজ।

সূত্র: মুসান্নাফ ইবনে আবী শায়বা ৪/১২০; মুসান্নাফ আবদুর রাযযাক ৩/২০৫; আদ্দুররুল মানছুর ২/২১৯; বয়ানুল কুরআন ৩/৫৪৭; তাফসীরে মাযহারী ১০/২৮১; তাফসীরে শায়খুল হিন্দ পৃ. ৭১৮; আহকামুল কুরআন, ইমাম ইসমাঈল ইবনে ইসহাক ২৮৬; রদ্দুল মুহতার ২/১৬১; আততাসহীহ ওয়াত তারজীহ ১৮৫; ইলাউস সুনান ৮/৮৬; ফাতাওয়া উসমানী ১/৫৭৯

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর