,

রাবির ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ

news-image
পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচী অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ অক্টোবর। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত ১ ঘন্টার মোট ৫টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ অক্টোবর সোমবার সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত সি ইউনিটের অধীন (১০০০১ থেকে ২৫৩৭৮)রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত একই ইউনিটের (২৫৩৭৯ থেকে ৪০৭৫৫ ও ৫০০০১ থেকে ৫০২৫৪) নং রোলধারী, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীন (১০০০১ থেকে ২৩৮৯৮
ও ৫০০০১ থেকে ৫১৫৪৮) নং রোলধারী, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত ডি
ইউনিটের অধীন (২৩৮৯৯ থেকে ৩৭৭৯৫ ও ৫১৫৪৯ থেকে ৫৩০৯৫) নং রোলধারী এবং
বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত বি ইউনিটের অধীন (১০০০১ থেকে ২১৪৩০)
নং রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে দ্বিতীয় দিন ২৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত বি ইউনিটের
অধীন (৫০০০১ থেকে ৬৩৩৭৩) নং রোলধারী, সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ই ইউনিটের অধীন (১০০০১- ২৫১৯৮) নং রোলধারী, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত একই ইউনিটের (২৫১৯৯ থেকে ৪০৩৯৬) নং রোলধারী, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত এ ইউনিটের অধীন (১০০০১ থেকে ২৫৩২৬) নং রোলধারী, এবং বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত একই ইউনিটের (২৫৩২৭ থেকে ৪০৬৫২) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর