,

নির্বাচকদের কঠিন বার্তা দিলেন আশরাফুল!

news-image

স্পোর্টস ডেস্ক।। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে নির্বাচকদের কঠিন বার্তা দিলেন আশরাফুল! কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা উঠে গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। এবার জাতীয় দলে ফিরতে কোনো বাঁধা নেই তার। গত বছর ঢাকা প্রিমিয়ার লীগে পাঁচ সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করেছেন আশরাফুল।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাংলাদেশ এ দলের হয়ে খুলনায় একটি প্রস্তুতি ম্যাচ খেলেন আশরাফুল। তবে সেখানে নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি তিনি। তবে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে তার অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেয়েছে ঢাকা মেট্রো। জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলছেন আশরাফুল।

প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগকে ইনিংস ও ৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো। আর এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান করেন আশরাফুল। একই সঙ্গে বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। বল হাতে ২ উইকেট শিকার করেছেন তিনি। আর শুরুটা ভালো করে নির্বাচকদের নজর কাড়ছেন আশরাফুল।

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে সফরকারীদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজের মাধ্যমেই হয়তো জাতীয় দলে আবারো দেখা যেতে পারে আশরাফুলকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর