,

ঢাকা ভূমিকম্পে তলিয়ে যেতে পারে তরল মাটিতে

news-image

ডেস্ক রিপোর্ট।। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। এ ভূমিকম্পে দেশটির পালুতে দেখা গেছে ভিন্নরকম দৃশ্য। সেখানকার মাটি হঠাৎ তরল পদার্থের মতো ঢেউ খেলতে শুরু করে, আর তাতেই তলিয়ে যেতে থাকে মানববসতির পুরো চিহ্ন। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এমনটা হতে পারে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. আফতাব আলম খান। খবর : বিবিসি বাংলা।

আফতাব আলম খান বলেন, মাটি তরল পদার্থের মতো আচরণ শুরু করলে তাকে বলা হয় ’লিকুইফেকশন’ বা বাংলায় মাটির তরলীকরণ। ঢাকার ৬০ শতাংশ ভূমির গঠনপ্রকৃতি এমন যে বড় মাত্রার ভূমিকম্প হলে লিকুইফেকশন ঘটতে পারে। তবে ভূমিকম্পের সময় লিকুইফেকশন হতে হলে কয়েকটি ব্যাপার একসঙ্গে ঘটতে হবে।

এটি নির্ভর করবে ভূমিকম্পটির শক্তির মাত্রা, মাটির কতটা গভীরে এটি ঘটছে এবং সেখানে যে একুইফার বা পানির স্তর আছে, সেটিতে কতটা পানি আছে তার ওপর। ভূমিকম্প ছয় মাত্রার কাছাকাছি বা তার চেয়ে শক্তিশালী হলে এবং এর উৎপত্তিস্থল যদি ১০-১৫ কিলোমিটার গভীরতার মধ্যে হয়, তা হলে লিকুইফেকশন হতে পারে বলে মনে করছেন এ অধ্যাপক।

বাংলাদেশের একটা বড় অংশই নদী বিধৌত পলিমাটিতে গড়ে ওঠায় লিকুইফেকশনের ঝুঁকি অনেক জায়গাতেই আছে বলে জানান ড. আফতাব আলম খান। উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর, দিনাজপুর, বগুড়া রাজশাহীর কিছু জেলায় অগভীর মাটিতে শক্ত শিলা বা সলিড ক্রাস্ট থাকায় এসব জায়গা ঝুঁকিমুক্ত। ঝুঁকিতে থাকা ঢাকার ৬০ ভাগ অঞ্চলকে আফতাব আলম তিন ভাগ করেছেন। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে নারায়ণগঞ্জ-ডেমরা-পুরান ঢাকা-মতিঝিল থেকে শ্যামলী পর্যন্ত এলাকা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর