,

রহস্য উন্মোচন মেসি জাদু অব্যাহত থাকার

news-image

স্পোর্টস ডেস্ক।। বয়স হয়ে গেছে ৩১। এ বয়সে অনেকে বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন। সেখানে এখনও চোখধাঁধানো পারফরম করে যাচ্ছেন লিওনেল মেসি। এই তো সবে একক নৈপুণ্যে টটেনহামের দূর্গে বার্সেলোনাকে ৪-২ গোলে জেতালেন তিনি। তো এর রহস্য কী?

রহস্যও উন্মোচন হলো। তা ফাঁস করলেন ডন ম্যাকফারসন নামের এক ভদ্রলোক। সম্প্রতি মেসির ওপর গবেষণা চালান তিনি। গবেষণায় যা দেখেন তাতে বিস্ময়ে অভিভূত হন বিশ্বখ্যাত এ ক্রীড়া মনোবিদ।

ম্যাকফারসন বলেন, জীবনে বহু তুখোড় খেলোয়াড় দেখেছি। সবাই দীর্ঘ সময় ফর্মের তুঙ্গে থাকতে পারেন না। একেবারে ধারাবাহিক হতে পারে না। একেক সময়ে সেরা ফর্মে থাকে। ফর্মের উত্থান-পতন ঘটে। আজ ভালো তো কাল খারাপ, পরশু হয়তো ফের ভালো। কিন্তু মেসি ব্যতিক্রম।

এ বয়সেও ছোট ম্যাজিসিয়ানের জাদু অব্যাহত থাকার মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, মেসি অতি ভদ্র খেলোয়াড়। সেইসঙ্গে ভালো মানুষ। মাঠে ও মাঠের বাইরে সবার সঙ্গে সভ্য আচরণ করে। সমালোচনায় রাগে-ক্ষোভে ফুঁসে না। ও অতি ধৈর্যশীল এবং চিন্তাশীল। এ বিষয়টিই তাকে ভালো করতে সহায়তা করে। সামনে আরো ভালো করার অনুপ্রেরণা পায়।

এর আগে বিশ্ববিখ্যাত অ্যাথলেট প্যাট ক্যাশ, আর্টন সেন্নার ওপর গবেষণা করেন ম্যাকফারসন। তাদের ব্যাপারেও সুচিন্তিত মতামত দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর