,

নানাকে সমর্থন করে তনুশ্রীর বিরুদ্ধে যেয়ে রোষের মুখে রাখি!

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে নাকি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফোন করে বলা হচ্ছে অশ্লীল কথাও। আর সেই কারণেই এবার পুলিশের দ্বারস্থ হলেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত।

জানা গেছে, মুম্বাইয়ের ওয়াশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেন রাখি সাওয়ান্ত। আর সেখানেই তিনি দাবি করেন, তাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন নম্বর থেকে ফোন করা হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকি। শুধু তাই নয়, যারা রাখিকে ফোন করে হুমকি দিচ্ছেন তারা প্রত্যেকেই নাকি অভিনেত্রী তনুশ্রী দত্তের সমর্থক।

প্রসঙ্গত সম্প্রতি নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন তনুশ্রী দত্ত। সেখানে তিনি দাবি করেন, নানা পাঠেকর তার যৌন হেনস্থা করেছেন ‘হর্ন ওকে প্লিস’ ছবির সেটে। আর এরপরই রাখি পাল্টা দাবি করেন, বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত যে অভিযোগ করছেন, তার কোনও ভিত্তি নেই। রাখির সেই দাবির পরই নাকি তনুশ্রী দত্তের সমর্থনকারীরা তাকে ফোন করে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ করেন ‘ড্রামা কুইন’।

জানা যায়, ‘হর্ন ওকে প্লিস’ ছবির সেটে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে শুটিং ফ্লোর ছাড়েন তনুশ্রী দত্ত। এরপরই তনুশ্রীর জায়গায় নিয়ে আসা হয় রাখি সাওয়ান্তকে। তনুশ্রীর জায়গায় রাখি সাওয়ান্তকে নিয়ে আসতেই কি তিনি তনুশ্রী দত্তের বিরুদ্ধে মুখ খুলছেন, এমন প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর