,

আমার গানেই শাহরুখ সুপারস্টার

news-image

বিনোদন ডেস্ক : আগের মতো গান গাইতে ডাক পান না। ডাক পড়ে না টেলিভিশন শোতেও। কিন্তু বিতর্কিত মন্তব্য করে বরাবরই লাইম লাইটে চলে আসেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

এবার তার নিশানা বলিউড ‘বাদশা’শাহরুখ খান। অভিজিতের দাবি, তার জন্যই সুপারস্টার হতে পেরেছিলেন শাহরুখ খান। তিনি গান গাওয়া বন্ধ করে দিয়েছেন বলেই মুখ থুবড়ে পড়েছে বাদশা খানের ক্যারিয়ার।

একটি ভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে অভিজিৎ বলেন, ‘আমার গলায় অনেক সুপারস্টার তৈরি হয়েছে। যত দিন শাহরুখ খানের জন্য গান গেয়েছি, ততদিন রকস্টার ছিলেন উনি। যেই বন্ধ করে দিয়েছি তার পতন ঘটেছে। এতটাই পতন ঘটেছে যে আজ লুঙ্গি ডান্সে এসে পৌঁছেছেন।’

কেউ তাকে বাদ দেননি, বরং তিনি নিজেই শাহরুখের হয়ে গাওয়া বন্ধ করে দিয়েছেন বলে দাবি অভিজিতের। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তিনি বলেন, সামান্য কারণেই শাহরুখের জন্য গাওয়া বন্ধ করে দিয়েছি। ‘ম্যায় হু না’ ছবির শেষ দৃশ্যে স্পট বয় থেকে শুরু করে ছবির সঙ্গে যুক্ত সবাইকেই দেখানো হয়েছিল। বাদ গিয়েছিলেন শুধু গায়করা। ‘ওম শান্তি ওম’এও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সবাই ধুম তানা গানটা গাইছিল, যা কিনা আমার গলায়। কিন্তু কোথাও তা উল্লেখ পর্যন্ত করা হয়নি। ওই ঘটনায় আমার আত্মসম্মানে আঘাত লেগেছিল। কিন্তু যেচে আমার নাম যোগ করতে বলতে যাব কেন? আমার মধ্যে তো কোনও কমতি নেই। তা হলে আমি ওদের সামনে হাত পাতব কেন?

এ মুহূর্তে নিজেকে বলিউডের অংশ বলে মানতেও নারাজ অভিজিৎ। তার কথায়, এর চেয়ে নিজেকে সঙ্গীত জগতের অংশ বলতে ঢের ভাল লাগে। অবশ্য এই প্রথম নয়। আগেও বিতর্কিত মন্তব্য করে একাধিকবার আলোচনায় আসেন অভিজিৎ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর