,

ভারত সফরে পুতিন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে হচ্ছে অস্ত্র চুক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দুই দিনের সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার তিনি নয়াদিল্লি পৌঁছান। তার এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চুক্তি হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে দুই দেশের মধ্যে ৫ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে আজ শুক্রবার। আজ ভারত-রাশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এনডিটিভি’র

ভূমি থেকে আকাশে হামলা করতে সক্ষম এস-৪০০ ক্ষেপণাস্ত্র ৪শ’ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে। পাশাপাশি ৪৮টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। এর পুরাতন ভার্সন এস-৩০০। ২০০৭ সাল থেকে রাশিয়ার আলমাজ অ্যান্টি কোম্পানি এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে। চীনের কাছে ইতোমধ্যে এই ক্ষেপণাস্ত্র পদ্ধতি সরবরাহ শুরু করেছে রাশিয়া। ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে চীন এ সংক্রান্ত চুক্তি করে। প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিন ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা এবং তেল ক্রয় নিয়েও আলোচনা করবেন। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, মহাকাশ এবং পর্যটন নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তির পর কী সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র সেটা দেখার বিষয়। আশংকা আছে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে দিতে পারে। সেই ঝুঁকি নিয়েও রাশিয়ার সঙ্গে চুক্তি করছে ভারত। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আইন করেছে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করবে তারা। সমপ্রতি চীন রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কেনে। তারপরই চীনের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলা এবং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার তেল, গ্যাস, প্রতিরক্ষা এবং নিরাপত্তার খাতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের তেল ক্রয়েও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রত্যাখ্যান করে এই চুক্তি সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সমপ্রতি বলেন, ভারত তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়। আবার অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে চায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর