,

ফেসবুক ব্যবহারকারীরা ক্ষতিপূরণ পাবে আইডি হ্যাক হলে

news-image

ডেস্ক রিপোর্ট : নিরাপত্তা ভঙ্গ হওয়ার অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করতে পারেন হ্যাকের শিকার হওয়া ফেসবুক ব্যবহারকারী। তবে, সেই ক্ষতিপূরণের পরিমাণ ১১ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন অনলাইন আইন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্য ভিত্তিক একটি ‘ল’ ফার্মের আইনজীবী গ্যারেথ পোপ বলেন, ক্ষতিগ্রস্ত ফেসবুক ব্যবহারকারীরা চাইলে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এ আইনের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জরিমানা আদায় করার একটা সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।

চলতি বছরের মে মাসে ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর এর ডেটা প্রটেকশন রেগুলেশন এর গোপনীয়তা আইন চালু করা হয়। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই আইনটি করা হয়। আইন অনুসারে যে কেউ তথ্য নিরাপত্তার কারণে ‘নাগরিক অভিযোগ’ দায়ের করতে পারেন।

কিন্তু যদি কেউ তার ডিভাইসে আইডি খুলে রেখে যান, আর সেটা যদি হ্যাকারদের হাতে পড়ে তারপর কেউ ডেটা নিরাপত্তার অভিযোগ করলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

প্রসঙ্গত, গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রায় ৫ কোটি অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে এক হ্যাকার। ফেসবুক নিজেই এ তথ্য স্বীকার করে এটাকে নিরাপত্তা বিপর্যয় হিসেবে দেখছেন তারা। আর এর পরেই আলোচনায় এসেছে এ আইন। -বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর