,

ক্যান্সারের ৩য় স্তরে ঋষি কাপুর!

news-image

বিনোদন ডেস্ক।। মনীষা কৈরালা, ইরফান খান, সোনালি বেন্দ্রের পর এবার ঋষি কাপুর। মারণ রোগ ক্যন্সারের কামড়ে দিশেহারা আরও এক বলিউড অভিনেতা। সম্প্রতি বি টাউন জুড়ে এমন গুঞ্জন শুরু হতেই এবার প্রকাশ্যে এল আরও তথ্য। ঋষি কাপুর ক্যান্সারের তৃতীয় স্তরে রয়েছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ৪৫ দিন ধরে নাকি টানা চিকিৎসা চলবে ঋষি কাপুরের। সেই চিকিৎসার মধ্যেই রয়েছে কেমোথেরাপি। অর্থাৎ ক্যান্সারের যে তৃতীয় স্তরে ঋষি কাপুর রয়েছেন, সেখান থেকে তাকে সুস্থ করে ফিরিয়ে আনতে তার টানা চিকিৎসার প্রয়োজন। আর সেই কারণেই মা কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে হাজির হতে পারেননি ঋষি কাপুর।

গত ২৯ সেপ্টেম্বর মার্কিন মুলুকে রওনা দেন ঋষি কাপুর, নিতু কাপুর এবং রণবীর কাপুর। নিউ ইয়র্কে পাড়ি দেয়ার আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে তিনি জানান, চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। চিকিৎসা সম্পূর্ণ করে দ্রুত দেশে ফিরে আসবেন তিনি। এরপর থেকেই শুরু হয় জোর গুঞ্জন। কী হয়েছে বলিউড অভিনেতার, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

নিউ ইয়র্কে এপার্টমেন্ট ভাড়া নিয়ে রয়েছেন ঋষি কাপুর, নিতু কাপুর এবং রণধীর কাপুর। ঋষির চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত কাপুর পরিবার ইউ ইয়র্কেই থাকবে বলে জানা যাচ্ছে। যদিও রণবীর কাপুর বা নিতু কাপুর এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে ঋষি কাপুর ফেরা না পর্যন্ত তার পরবর্তী সিনেমার শুটিংও বন্ধ করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর