,

সৌন্দর্যের এ কী সংজ্ঞা দিলেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রীর গেল মে মাসে বিয়ে হয়েছে। কলকাতার বাংলা ছবির নির্মাতা রাজ চক্রবর্তীতে বিয়ে করেন তিনি।

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন এই নায়িকা। সেখানে তাকে কখনও শাড়ি, সিঁদুরের ঘরোয়া লুক। কখনও বা গাউনের ওয়ের্স্টার্ন লুকে দেখা যায়।

বিয়ের পর শুভশ্রী যেন ঘরোয়া বধূ বনে গেলেন। এই সেনসেশনাল নায়িকা এবার সোশ্যাল মিডিয়ার একটি সাদা-কালো ছবি পোস্ট করছেন। যেখানে বোল্ড অবতার দেখা যায় তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘নিজের মতো করে সুন্দর হও।’

এই পোস্টের মাধ্যমে নায়িকা বার্তা দিয়েছেন, সৌন্দর্যের সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। তাইতো বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্যই আসল। কে কী বললেন, সেটা মনে না রেখে নিজের শর্তে সুন্দর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রাজ চক্রবর্তী ‘অভিমান’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’, ‘প্রলয়’, ‘কানামাছি’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘দুই পৃথিবী’, ‘চিরদিনই তুমি যে আমার’সহ বেশ কিছু ছবি পরিচালনা করেছেন।

অন্যদিকে শুভশ্রী অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘বস্‌’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর