,

আবারও পিয়া বিপাশা

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। ছোট পর্দার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন আগেই। চলচ্চিত্রেও কাজ শুরু করেছিলেন। কিন্তু কোনও এক অজানা কারণে সেখানে নিয়মিত হতে পারেননি পিয়া।

এদিকে ছোট পর্দাতেও মাঝে মাঝে বিরতি নিয়ে কাজ করছেন তিনি। এবার নিয়মিতভাবে কাজের আগ্রহ প্রকাশ করেছেন পিয়া। গেল ঈদ-উল-আজহায় মোট ১৩টি খণ্ড নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশাপাশি শুভাশীষ রায়ের ‘কাটুস কুটুস’ এবং আতিক জামানের ‘অ্যানিভার্সারি’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।

সম্প্রতি নেপালে চারটি নাটকের শুটিং করে দেশে ফিরেছেন তিনি। নাটকগুলো পরিচালনা করেছেন সৈয়দ শাকিল ও কে এম নাঈম। এছাড়া শেখ সেলিমের পরিচালনায় ‘শূন্য হৃদয়’ নামের একটি নাটকে অভিনয় করেছেন।

২০১৬ সালে সায়েম জাফর ইমামি পরিচালিত ‘রুদ্র দ্য গ্যাংস্টার’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পিয়ার। এই অভিনেত্রী জানান, মাঝে কিছুটা বিরতি নিয়েছিলেন। তবে এখন নিয়মিতভাবে নাটকে অভিনয় করতে চান তিনি।

অভিনয় নিয়েই তার সব ভাবনা। ভালো কোনও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে তখন ভেবে দেখবেন কাজটি করবেন কিনা। অভিনয়ের সুযোগ আছে। দর্শকরা পছন্দ করবেন এমন চলচ্চিত্রেই কাজ করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর