,

নতুন যে ফিচার পেতে যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা

news-image

প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের জন্য সবসময়ই নতুন ধরনের ফিচার আনার চেষ্টা করে ফেসবুক। তারই ধারাবাহিকতায় এবার ‘ফ্রেন্ডস নিয়ারবাই’ ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। গেজেটস নাউ জানিয়েছে, দ্রুতই এটা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।

এর আগেও ২০১৪ সালে ফ্রেন্ডস নিয়ারবাই ফিচারটি চালু করেছিল বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যমটি। তখন শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এটা উন্মুক্ত ছিল। মূলত সেখানকার গ্রাহকদের অনুরোধের ভিত্তিতেই ফ্রেন্ডস নিয়ারবাই ফিচার চালু করেছিল ফেসবুক।

গেজেটস নাউয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রেন্ডস নিয়ারবাই ফিচারের ধারণাটি মূলত স্ন্যাপচ্যাট থেকে নেওয়া। এই প্লাটফর্ম থেকে এর আগেও ফিচার কপি করেছে ফেসবুক।

নতুন ফিচার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, আমরা ফ্রেন্ডস নিয়ারবাই-এর নতুন একটি ডিজাইন নিয়ে কাজ করছি। ব্যবহারকারীরা নতুন এই ফিচার ব্যবহার করবে কিনা সেটা তাদের ওপরই নির্ভর করবে। প্রয়োজন হলে তারা এটা বন্ধ করে রাখতে পারবে। বন্ধুদের সাথে যুক্ত হওয়ার জন্য গত ৪ বছর আগে এটা ব্যবহারের সুযোগ পেয়েছিল গ্রাহকরা।

এই ফিচার ব্যবহারের সময় আশেপাশে যেসব ফেসবুক ব্যবহারকারী রয়েছে তাদের অবস্থান দেখা যাবে। প্রতিটা জায়গা অনুযায়ী আলাদা আলাদা করে দেখাবে তাদের। এতে সঠিক বন্ধু খুঁজে পেতে সমস্যা হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর