,

বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে জানান দিলেন সৌম্য

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ইনিংস যখন ধসে পড়েছে, মিডল অর্ডারে এসে দলকে ভরসা দিয়েছিলেন সৌম্য সরকার। বাংলাদেশের অন্যতম প্রতিভাবান এই তরুণ নিজের ফর্ম হারিয়ে ফেলেছেন বহুদিন হলো। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে তার অসাধারণ ব্যাটিং বহুদিন দেখা যাচ্ছিল না। এবার জাতীয় লিগে সেঞ্চুরি হাঁকিয়েই যেন তিনি জানান দিলেন যে, ‘আমি ফুরিয়ে যাইনি’।

প্রথম শ্রেণির ক্রিকেটে সৌম্য সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৫ বিসিএলে। দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ১২৭ করেছিলেন। সেটাই ছিল তার সর্বশেষ সেঞ্চুরি। আজ খুলনা বিভাগের হয়ে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়ে গেলেন। প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ১৩ রান। আজ তার ব্যাটে দেখা গেল স্ট্রোকের ছটা।

আজ এনসিএলের প্রথম পর্বের শেষ দিনের বিকালে সৌম্যর ১২০ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংসে ছিল ৮টি চার এবং ৭টি ছক্কা! স্ট্রাইকরেট ৮৫.৮৩। এটা যেন সেই চিরচেনা মারকুটে সৌম্য সরকার। গত ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে করেছিলেন ১৫৪। কিছুদিন আগে ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজেও দারুণ করেছেন।

ম্যাচ শেষে সৌম্য সংবাদমাধ্যমকে বলেন, ‘চেষ্টা করছি। রানের চেয়ে উইকেটে বেশি থাকার চেষ্টা করছি। উইকেটে থাকা মানে নিজের খেলার ধরনে খুব বেশি বদলায়নি। আগে একটু তাড়াহুড়ো করে অনেক ভুল করে ফেলতাম। এখন সেভাবে মারি না। যেটা মারার দরকার সেটাই মারি।’

এশিয়া কাপের দলে হুট করে ডাক পাওয়ায় বোঝা যায়, তার ওপর আস্থা হারাননি জাতীয় দলের নির্বাচকেরা। সৌম্য ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে পৌঁছানোর পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। সে সময় খুলনার রান ছিল ৭ উইকেটে ৪৬৭।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর