,

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ চাইছে কমনওয়েলথ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিক—এমনটাই চাইছে কমনওয়েলথ। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লেখা এক চিঠিতে সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এ কথা বলেছেন। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র এ কথা জানিয়েছে।

ওই সূত্র জানায়, চিঠিতে প্যাট্রিসিয়া লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিকে উৎসাহিত করছি।’ তিনি বলেন, ‘কার্যকর গণতন্ত্রের জন্য সবার অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।’

বিএনপি যখন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশ–বিদেশে জনমত তৈরিতে ব্যস্ত, তখন কমনওয়েলথ মহাসচিবের এমন একটি বক্তব্য দলের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমনওয়েলথ মহাসচিব সম্প্রতি যখন ঢাকায় এসেছিলেন, রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ওপর হামলা-মামলা, হয়রানির বিষয়টি তুলে ধরা হয়েছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ‘খারাপ’ নজিরও তুলে ধরা হয়েছিল। এর মধ্যে এমন একটি চিঠি তাদের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। এই নেতা বলেন, হয়তো কমনওয়েলথ মহাসচিব সরকারকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানেরও তাগিদ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপিকে এ চিঠি দেওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দুজন সাংবাদিককে বলেন, তিনি এ চিঠির উত্তর শিগগির দেবেন।

চলতি বছরের আগস্টে কমনওয়েলথ মহাসচিব ঢাকা সফর করেন। ওই সময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় বিএনপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। প্যট্রিসিয়া সেই সাক্ষাতের কথাও চিঠিতে উল্লেখ করেন।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর