,

আ.লীগ নেতা ভেঙে দিলেন ভাইয়ের ২৫ বছরের সংসার

news-image

নিউজ ডেস্ক।। চাচাতো ভাইয়ের ২৫ বছরের সংসার ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা। সেই সঙ্গে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে সংসার পেতেছেন তিনি।

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইদুর রহমান খোকন আসমা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য। দুই সন্তানের জননী চাচাতো ভাইয়ের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান খোকনের সঙ্গে দীর্ঘদিন ধরে তারই চাচাতো ভাই কাসেম মিয়ার স্ত্রীর পরকীয়া চলছিল। খোকন ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। কিছুদিন আগে কাসেমের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান।

সেখান থেকে গত ১ অক্টোবর রাতে চাচাতো ভাই কাসেমের স্ত্রীকে নিয়ে উধাও হন খোকন। বৃহস্পতিবার পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে অজ্ঞাত স্থান থেকে গৃহবধূর স্বামী কাসেমকে মোবাইলে হুমকি দিচ্ছেন খোকন।

এ বিষয়ে কাসেম মিয়া বলেন, আমাদের ২৫ বছরের সংসার। খোকন আমার চাচাতো ভাই। আমার বাড়িতে প্রায় সময়ই আসা যাওয়া করত। এই সুযোগে আমার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলে খোকন। বিষয়টি আমি কাউকে বলতেও পারছি না। আমি আমার সন্তানদের নিয়ে খুব বিপদে আছি। খোকন আমার সন্তানদের কাছ থেকে তার মাকে কেড়ে নিয়েছে। আল্লাহ যেন তার বিচার করেন।

গুমুরিয়া গ্রামের বাসিন্দা আনসার আলী বলেন, সাইদুর রহমান তার চাচাতো ভাইয়ের বউয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে মেলামেশা করে আসছে। চাচাতো ভাইকে তার মিলে নাইট গার্ডের চাকরি দেয়। রাতের বেলায় মিলে কাজ করতে গেলে সাইদুর রহমান তার ভাবির সঙ্গে অবৈধ মেলামেশা করত।

এ বিষয়ে জানতে সাইদুর রহমান খোকনের মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। বর্তমানে তার মোবাইলটি বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উৎস : জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর