,

আমি জানি না কখন ডাকবেন প্রধানমন্ত্রী : ফারুক

news-image

বিনোদন ডেস্ক।। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চান একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। গাজীপুরে ৫ আসনে এমপি নির্বাচন করতে চান তিনি। মনোনয়ন পেতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডাকের অপেক্ষায় রয়েছেন বলে জানান এক সময়ের এই জনপ্রিয় অভিনেতা। এবার নির্বাচনে অংশ নেওয়ার কারণও জানিয়েছেন তিনি।

একটি জাতীয় দৈনিককে ফারুক বলেন, ‘৫৭ বছর ধরে একটা দলের সঙ্গে আছি। আমার এলাকার মানুষ আমাকে চায়। আওয়ামী লীগের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। সেই আত্মার সম্পর্ক থেকে আমি মনে করি এবার আমাকে নমিনেশন দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কখন ডাকবেন আমি জানি না। এটা তার পলিসির ব্যাপার। এবার আসন দরকার। যে যেখান থেকে পাস করে আসতে পারবে তাকেই দরকার। শতভাগ গ্যারান্টি দিতে পারি আমি জিতব, ইনশাআল্লাহ।’

এর আগে ফারুক বলেছিলেন, ‘আমি গাজীপুর ৫ আসন, কালীগঞ্জ থেকে নির্বাচন করতে চাই। আমি অনেক কিছু জীবনে পেয়েছি। এখন মানুষের হয়ে কাজ করতে চাই। শুধু চলচ্চিত্র নয়, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার সুযোগ থাকবে তখন। মানুষের প্রয়োজনে মানুষের সঙ্গে থেকে বাকি জীবনটা পার করতে চাই। মেহনতি মানুষের হয়ে কাজ করতে চাই। এতদিন চলচ্চিত্রের মাধ্যমে মানুষের জীবন তুলে ধরেছি। বাকি দিনগুলো সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। আওয়ামী লীগের হয়ে মানুষের সেবা করতে চাই। সমাজের যে কোন সমস্যায় সবার পাশে থাকতে চাই।’

উল্লেখ্য, চলচ্চিত্র অভিনেতা ফারুক গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামে ১৯৪৮ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। কিন্তু ফারুক নামে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। শৈশব-কৈশোর ও যৌবন কেটেছে গ্রামের বাড়ি ও পুরান ঢাকায়। এখন তিনি থাকেন উত্তরায় নিজ বাড়িতে।

চিত্রনায়ক ফারুক একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীনতার জন্য পাকিস্তানিদের ওপর ঝাঁপিয়ে পড়েন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’-তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের অত্মপ্রকাশ। ১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ ছবি দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর লাঠিয়াল’র জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর