,

তুষার ইমরানের পর শেষ দিনে বিজয়-সৌম্যর সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক।। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রান করে যাচ্ছেন এনামুল হক বিজয়। কিন্তু জাতীয় দলে সেই রানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারছেন না। যে কারণে দলে সুযোগ পেয়েও বাদ পড়েছেন এ ওপেনার। একই অবস্থা সৌম্য সরকারের।

চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ডের শেষ দিনে বৃহস্পতিবার সেঞ্চুরি হাঁকিয়েছেন খুলনার নির্ভর যোগ্য দুই ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও সৌম্য সরকার।

আগের দিন সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। বিজয়-সৌম্য এবং তুষারের সেঞ্চুরিতে ফলোঅন এড়িয়ে রাজশাহীর বিপক্ষে ড্র করেছে খুলনা বিভাগ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগের দিনের করা ২ উইকেটের ১৮২ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নামে খুলনা। আগের দিনে ৭২ রানে অপরাজিত থাকা এনামুল হক বিজয় ফেরেন ২৩৯ বলে ১৫ চারের সাহায্যে ১১৩ রান করে।

শুধু সেঞ্চুরি করাই নয়, ২৪ রানে দুই উইকেট পড়ে গেলে দলের হাল ধরেন বিজয়-তুষার। তৃতীয় উইকেটে তারা ২৫০ রানের পার্টনারশিপ গড়েন।

আগের দিনের করা ১০০ নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে ১৫৯ রানে গিয়ে থামেন তুষার ইমরান। এর আগে প্রথম ইনিংসে ১০৪ রান করেছেন তিনি। একই ম্যাচে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

২৯ রান করে ফেরেন মেহেদি হাসান মিলন। ৪০ রান করে আউট হন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। জাতীয় দলে ওপেনিং করা সৌম্য সরকার খেলেন সাত নম্বর পজিশনে।

নিচের দিকে ব্যাটিংয়ে নেমেও দুর্দান্ত খেলেন সৌম্য। দিনের শেষ বল পর্যন্ত লড়াই করে ১২০ বলে আট চার ও সাত ছক্কায় ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য।

সংক্ষিপ্ত স্কোর : খুলনা বিভাগ-রাজশাহী বিভাগ

খুলনা ১ম ইনিংস: ২১০/১০ (তুষার ১০৪; সাইফুল ৫/৪৩)। এবং দ্বিতীয় ইনিংস: ৪৬৭/৭ (বিজয় ১১৩, তুষার ১৫৯, সৌম্য ১০৩*)।

রাজশাহী ১ম ইনিংস: ৫৫২/১০ (জহুরুল ইসলাম ১৬৩*, মিজানুর ১১৫, সানজামুল ৬৪; আফিফ ৭/৬৬)। ফল: ম্যাচ ড্র : ম্যাচসেরা: তুষার ইমরান (খুলনা, ১০৪ ও ১৫৯)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর