,

রোনলদো এবার বাদ পড়লেন পর্তুগাল দল থেকে

news-image

স্পোর্টস ডেস্ক।। ক্রিশ্চিয়ানো রোনালদো ৯ বছর আগের ধর্ষণ কাণ্ড নিয়ে অস্বস্তিতে পড়েছেন। ক্যাথরিন মায়োরগা নামের এক মার্কিন নারীর অভিযোগ, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের লস ভেগাসে এক হোটেলের ক্যাসিনোতে তাকে ধর্ষণ করেছিলেন রোনালদো। কিন্তু সেভাবে প্রমাণ না মেলায় সিআর সেভেনের বিপক্ষে কোনও পদক্ষেপ নেয়নি মার্কিন পুলিশ। দীর্ঘদিন পর সেই ধর্ষণকাণ্ডে ‘বড় প্রমাণ’ জোগাড় করে জুভেন্টাসের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ফের অভিযোগ নিয়ে হাজির হলেন সেই নারী।

লস ভেগাস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী যে প্রমাণ তাদের হাতে তুলে দিয়েছেন, তাতে রোনালদোর বিরুদ্ধে ফের তদন্ত শুরু করা হচ্ছে।
যদিও এই বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পর্তুগালের মহাতারকা। পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই এসব করা হচ্ছে।
চলতি মাসের ১১ তারিখ পোলান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে পর্তুগাল জাতীয় দল। এর পর ১৪ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা। তবে এই দু্ই ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো।
ইউরো চ্যাম্পিয়ন দেশটির কোচ ফার্নানদো সান্তোস সবচেয়ে প্রভাবশালী সদস্যকে ছাড়াই দল সাজানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কোনও কিছুই জাতীয় দলের জন্য রোনালদোর অবদান বিনষ্ট করতে পারে না।

কিন্তু পর্তুগিজ অধিনায়কের বিপক্ষে ঠিক কী অভিযোগ? ২০০৯ সালে ভেগাসের ক্যাসিনোতে ৩৪ বছর বয়সী ওই মার্কিন নারীর সঙ্গে পরিচয় হয় রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা নাকি তখন ক্যাথরিনকে নিজের রুমে যেতে বলেন। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ।
ধর্ষিত হওয়ার পর স্থানীয় পুলিশের কাছে রোনালদোর বিরুদ্ধে একটি মামলাও করেছিলেন। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সে মামলা বন্ধ হয়ে গিয়েছিল। তবে শোনা যাচ্ছে হোটেলের সিসিটিভি ফুটেজ অনেক কষ্টে জোগাড় করেন ওই নারী। তার পরেই ফের খুলছে সেই ধর্ষণ মামলা।

তবে জার্মানির একটি গণমাধ্যমে প্রকাশিত এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড। এমনও অভিযোগ উঠেছে, ক্যাথরিন ২০১০ সালে রোনালদো সঙ্গে ৩ লাখ ৭৫ হাজারের মার্কিন ডলারের একটি চুক্তিতে আসেন, যেখানে খবরটি ফাঁস না করার শর্ত দেয়া হয়েছিল। তবে সেই নারীর আইনজীবীরা এই নিয়ম ভেঙে রোনালদোর কুকীর্তি প্রকাশ করতে চাইছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর