,

তেল দিয়ে পাট নিতে চায় ইরান

news-image

বাংলাদেশ থেকে পাট নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান; বিনিময়ে তারা দিতে চেয়েছে জ্বালানি তেল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে ইরানের বিদায়ী রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনাভি তাদের আগ্রহের কথা জানান।সকালে গণভবনে এই বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

রাষ্ট্রদূত পণ্য বিনিময় বাণিজ্যের উপর জোর দিয়েছেন জানিয়ে ইহসানুল করিম বলেন, “ইরান পাট নিতে চায়। তার বিনিময়ে অপরিশোধিত তেল দিতে চায়।”বাংলাদেশের পাটের সুনাম বিশ্বজোড়া ছিল; তাতে ছেদ ঘটলেও পাটের সুদিন ফেরানোর চেষ্টায় রয়েছে সরকার। অন্যদিকে ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের অপরিশোধিত তেলের বাজারের ৪ দশমিক ৮ শতাংশ তাদের দখলে।

যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞায় থাকা ইরানের রাষ্ট্রদূত দেহনাভি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন।ইহসানুল করিম বলেন, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাষ্ট্রদূত মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পক্ষে মত দেন।

রোহিঙ্গাদের জন্য ইরানের তহবিল সংগ্রহের কথাও বলেন দেহনাভি।বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিষয়টিও আলোচনায় আসে।প্রধানমন্ত্রী এসময় বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।সাক্ষাকালে মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর